• বিনোদন

    নতুন রূপে শাকিব খান

      প্রতিনিধি 9 November 2025 , 6:03:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

    আসন্ন সিনেমা ‘সোলজার’-এ তিনি হাজির হচ্ছেন এক ভিন্ন আঙ্গিকে-দৃঢ় চাহনি, ঘন গোঁফ আর দেশপ্রেমিক সৈনিকের রূপে। আর সেই গোঁফে বাজিমাত করেছেন তিনি।

    এই নতুন লুক নিয়েই এখন শাকিব ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ। কেউ ভাবছেন এটি মেকআপের কাজ, কেউ আবার ধরে নিয়েছেন কৃত্রিম গোঁফ। তবে অভিনেতা নিজেই জানালেন আসল রহস্য।

    রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খান মজার ছলেই বলেন,

    বিজ্ঞাপন

    “অনেকে জানেন না, এই গোঁফটা পুরোপুরি আসল! শুটিং শেষে মেকআপ টিম যখন আমার মেকআপ তুলতে যায়, তখন আমি মজা করে বলি-‘গোঁফটাও খুলে দাও।’ তারা বেশ কৌতূহল নিয়ে টানাটানি করে শেষে বলে-‘আরে, এটা তো আসল!’ তখন আমি বেশ হাসি।”

    নতুন লুক নিয়ে তিনি আরও বলেন, “ভক্তরা আমার এই চেহারা বেশ পছন্দ করেছে। চরিত্রের প্রয়োজনে একটু পরিবর্তন আনতে হয়েছে, কিন্তু আমি নিজেও ফলাফলটা বেশ উপভোগ করছি।”

    সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খান অভিনয় করছেন এক সাহসী দেশপ্রেমিকের চরিত্রে, যিনি সমাজের দুর্নীতি ও ক্ষমতাসীন সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেন।

    অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমনকে।

    সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী