• বিনোদন

    অভিনয়ে ফিরলেন সায়নী ঘোষ

      প্রতিনিধি 9 November 2025 , 11:39:48 প্রিন্ট সংস্করণ

    সায়নী ঘোষ I ছবি: সংগৃহীত
    সায়নী ঘোষ I ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বহুদিনের বিরতির পর পরিচালক রামকমল মুখার্জির ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক সায়নী ঘোষ।

    গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির গান ‘সোনা বন্ধু রে’, কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। আগামী ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিতে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দিনী পাল, চান্দ্রেয়ী ঘোষসহ রয়েছেন সায়নী ঘোষ।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে সায়নী জানান, ছবিতে তিনি ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী বলেন, ‘আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন, তাদের জীবনকে কেন্দ্র করেই গল্পটি তৈরি।’

    অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে খুব কম গল্পই বলা হয়েছে, তাই এই কাজটা আমার কাছে বিশেষ।’

    রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ে সায়নীকে কমই দেখা যায়। তিনি এখন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী।

    রাজনীতিতে আসার পর ‘গ্ল্যামার বাড়ানোর অভিযোগ’ নিয়ে সায়নী বলেন, ‘আগে অনেকে ভাবতেন অভিনেত্রীরা রাজনীতিতে আসেন শুধু পরিচিতির জন্য। কিন্তু আমি মনে করি, আমি সেই ধারণাটা ভাঙতে পেরেছি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন