• শিরোনাম

    মেঘনায় ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৮

      প্রতিনিধি 26 December 2025 , 10:52:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি লঞ্চের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    যদিও প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। 

    আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নৌ পুলিশের পক্ষ থেকে মৃতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞাপন

    গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।

    চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।

    তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন