• শিরোনাম

    সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

      প্রতিনিধি 11 December 2025 , 11:26:25 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়।

    এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং এটি মৃদু শ্রেণির বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট দপ্তর। যদিও কম মাত্রার, তবে সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

    এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি অল্পমাত্রার হলেও পাহাড়ি ও ভূমিকম্পপ্রবণ সিলেট অঞ্চলে একের পর এক ভূকম্পন মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন