• খেলা

    ঢাকা-১৬ আসনে মনোনয়ন পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক

      প্রতিনিধি 4 November 2025 , 11:23:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

    সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিজ্ঞাপন

    আমিনুল হক বাংলাদেশের কিংবদন্তি গোলরক্ষক। সর্বশেষ সাফজয়ী দলের গোলরক্ষক ছিলেন তিনি। এ ছাড়া তার অধিনায়কত্বে এসএ গেমসে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। ফুটবল থেকে অবসরের পর যোগ দেন রাজনীতিতে।

    তারকা এ ফুটবলারকে দলের ক্রীড়া সম্পাদক করে বিএনপি। এরপর ভূমিকা রাখেন ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এ শাখা বিএনপির আহ্বায়কের পদে রয়েছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু