• বিনোদন

    বিয়ের তারিখ জানালেন তামান্না

      প্রতিনিধি 29 October 2025 , 1:28:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের পরিচালনায় তার অভিনয় এবং ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গান দিয়ে আবারও দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না খোলামেলা কথা বলেছেন অভিনয়জীবন, বয়স এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে।

    তামান্না বলেন, ‘আগে বলিউডে ৩০ পেরোলেই নায়িকাদের জন্য জায়গা থাকত না। তাদের সাইড চরিত্রে সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন সেই ধারণা বদলেছে। চিত্রনাট্যকাররা ৩০-এর বেশি বয়সী নারীদের জন্য দারুণ সব চরিত্র লিখছেন, যা সত্যিই আশাব্যঞ্জক।

    বিজ্ঞাপন

    তিনি আরও যোগ করেন, ‘আমি ভেবেছিলাম, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন মনে হতো এই বয়সের পর আমার জন্য আর চরিত্র লেখা হবে না। কিন্তু সময় বদলেছে। এখন পরিচালকরা আমাদের বয়সী নারীদের জন্যও সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।’

    বয়স নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ‘বয়স নিয়ে ভয়টা কেন, এখনো বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার। অভিজ্ঞতা, পরিপক্বতা—সবই তো বয়সের সঙ্গে আসে’ বলেন তামান্না।

    আগামী দিনে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’, এবং ‘নো এন্ট্রি ২’–সহ একাধিক বড় বাজেটের সিনেমায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা