• খেলা

    তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা

      প্রতিনিধি 27 October 2025 , 11:09:28 প্রিন্ট সংস্করণ

    তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা
    তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর কিছুদিন পরই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় কোনো চমক ছাড়াই আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।

    টাইগার যুবাদের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে অবস্থান করছে আফগান যুবারা। ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি রাজশাহীতে গেছেন সফরকারীরা। দুদিনের অনুশীলন শেষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (২৮ অক্টোবর) শুরু হবে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ৩১ অক্টোবর। প্রথম দুইটি ম্যাচই হবে বগুড়ায়। এরপর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে। সেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ।

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসান, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম, ইকবাল হোসাইন ইমন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু