• লাইফস্টাইল

    ব্রণের কারণে হতাশা নয়, জেনে নিন প্রতিকার

      প্রতিনিধি 25 October 2025 , 6:26:09 প্রিন্ট সংস্করণ

    ব্রণ মুখের স্বাভাবিক সৌন্দর্য কমিয়ে দেয়। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আমাদের দেশে ব্রণের কারণে হতাশায় ভোগেন অনেকে। ব্রণ মুখের স্বাভাবিক সৌন্দর্য কমিয়ে দেয়। এটি একক কোনো কারণের জন্য নয় বরং জিনগত সমস্যা, হরমোন জনিত, পরিবেশ এবং জীবনযাপনে অনিয়মের কারণে হয়। ব্রণ হলে কী করণীয় সেটি জেনে নিন-

    বিজ্ঞাপন

    এ ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এ ছাড়ও ভিটামিন সমৃদ্ধ এবং আঁশযুক্ত খাবার খেতে হবে। সবসময় মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে এসে ভালোভাবে মুখ ধুতে হবে। মেকআপ ব্যবহার করলে সঠিক উপায়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

    ত্বকের ধরণ অনুযায়ী মুখ পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অপরদিকে, মাথার ত্বকে অতিরিক্ত তেল বা খুশকি থাকলে ব্রণ হওয়ার প্রবণতা বেশি দেখা যায়, তাই এ ক্ষেত্রে নিয়ম করে শ্যাম্পু করতে হবে।

    চিকিৎসকের পরামর্শ মতে, যাদের ব্রণের সমস্যা আছে তাদের চিনি, দুধ ও দুগ্ধজাত খাবার কম পরিমাণে খেতে হবে। আর অতি মাত্রায় ব্রণ হলে, ব্রণ থেকে ত্বকে গর্ত বা দাগ হলে নিরাময়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যিনি ব্রণের ধরণ অনুযায়ী চিকিৎসা করবেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী