• লাইফস্টাইল

    এগ স্যান্ডউইচ তৈরি কতোটা সহজ!

      প্রতিনিধি 4 November 2025 , 6:29:32 প্রিন্ট সংস্করণ

    এগ স্যান্ডউইচ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শিশুর টিফিন, অতিথি আগমন কিংবা ঘরোয়া নাস্তায় সহজে ও ঝটপট তৈরি করা যায়, এমন সব খাবারের মধ্যে এগ স্যান্ডউইচ অন্যতম। বাড়িতে ডিম আর পাউরুটি থাকলে এবং সাথে কয়েক মিনিট সময় থাকলেই তৈরি করতে পারবেন সুস্বাদু স্যান্ডউইচ। চলুন জেনে নেয়া যাক এটি তৈরির সহজ রেসিপি-

    বিজ্ঞাপন

    যা লাগবে: পাউরুটি-৪ পিস, ডিম-২টি, টমেটো-১টি, পেঁয়াজ কুচি-একটি, কাঁচা মরিচ কুচি-২টি, মরিচের গুঁড়া-১ চা চামচ, গোল মরিচ গুঁড়া-সামান্য, লবণ-পরিমাণমতো, মেয়নেজ-২ টেবিল চামচ, টমেটো সস-২ টেবিল চামচ, সয়াবিন তেল-২ টেবিল চামচ।

    যেভাবে তৈরি করবেন: চুলায় কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তারপর তাতে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না নরম হয়। টমেটো নরম হয়ে গেলে তাতে ডিম ভেঙে মিশিয়ে দিন।

    এবার টমেটো ও ডিম ভাজা হয়ে গেল নামিয়ে নিন। পাউরুটির উপর মেয়োনিজ মাখিয়ে তার উপর সস দিয়ে ডিমের ঝুরিটা দিয়ে দিন। তার উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে মজাদার এগ স্যান্ডউইচ।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু