• খেলা

    সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 23 October 2025 , 1:32:34 প্রিন্ট সংস্করণ

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ ওয়েস্ট ইন্ডিজেরও।

    এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের কষ্টও বইতে হচ্ছে টাইগারদের। মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজ জিতলে আরও একটি সিরিজ পরাজয় হবে বাংলাদেশের।

    বিজ্ঞাপন

    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি সিরিজ, ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে এই সিরিজ যদি হারেও তবে শঙ্কার কিছু নেই। আরও পর্যাপ্ত ম্যাচ রয়েছে টাইগারদের যেগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারলে সরাসরিই বিশ্বকাপ খেলার টিকিট পাবেন লিটন-সাইফ-রিশাদরা।

    ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

    বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের