• Uncategorized

    আওয়ামী লীগ নিষিদ্ধ-নাকি সচল হবে, সেই সিদ্ধান্ত সরকারের: রিজভী

      প্রতিনিধি 21 October 2025 , 6:43:55 প্রিন্ট সংস্করণ

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আওয়ামী লীগের রাজনীতি সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে-সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে’। এ ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে’। দলীয় নেতাকর্মীদের যে কোনো উসকানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    অপরদিকে জামায়াতের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, ‘সব পেয়ে গেছি-এমনটা ভাবলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে’। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জয়লাভ করলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে-এমন ধারণাকেও তিনি ভুল হিসেবে উল্লেখ করেন’।

    উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে ৬ টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে। ওই চিঠিটি রোববার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা