...
  • সর্বশেষ

    রাকসু’র হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন নির্বাচিত

      প্রতিনিধি 15 September 2025 , 12:29:54 প্রিন্ট সংস্করণ

    রাকসু’র হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন নির্বাচিত
    রাকসু’র হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন নির্বাচিত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন—বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন।

    এছাড়া রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট ৩টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে পদগুলো শূন্য থাকবে।

    বিজ্ঞাপন

    রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান জানিয়েছেন, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।

    এদিকে নির্বাচন কমিশনের তথ্য মতে এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এছাড়া হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.