• রাজনীতি

    ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে গণফোরাম

      প্রতিনিধি 19 October 2025 , 8:15:49 প্রিন্ট সংস্করণ

    জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে গণফোরাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে গণফোরাম। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে গণফোরামের পক্ষে স্বাক্ষর করেন, দলটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

    এতে দলটির সভাপতি পরিষদের সদস্য জ্যেষ্ঠ অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    অপরদিকে, কমিশনের সদস্যদের মধ্যে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণের দীর্ঘদিনের সংগ্রামে গণফোরাম সব সময় যুক্ত থেকেছে। তিনি দলটিকে কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী