• রাজনীতি

    জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: শফিকুর রহমান

      প্রতিনিধি 17 October 2025 , 7:50:28 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    জামায়াত আমীর বলেন, ‘দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি। অনেকের দাবি মেনে নেয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছেন। জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী’।

    শফিকুর রহমান বলেন, ‘আগেও দুর্নীতি হয়েছে, এখনও বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ন্যায্য দাবি আদায় শ্রমিকদের রাস্তায় নেমে আর মার খেতে হবে না। অনেক শ্রমিক সংগঠন শ্রমিকের অধিকার বিক্রি করে সংগঠনকে লাভবান করেছে, শ্রমিকের কিছুই হয়নি’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা