• জাতীয়

    বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের

      প্রতিনিধি 16 October 2025 , 1:10:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর বিমানবন্দর এলাকার জসীমউদ্‌দীন মোড়ে দায়িত্ব পালনকালে রাইদা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয়েছেন নারী পুলিশ কনস্টেবল আমিনা আক্তার মিশু। এতে তাঁর হাত ভেঙে গেছে। আহত আমিনা বিমানবন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।

    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জসীমউদ্‌দীন মোড়ের পশ্চিম সিগন্যালে ডিউটিরত অবস্থায় ঘটনাটি ঘটে।

    ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞাপন

    ট্রাফিক সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকায় রাইদা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় বাসটি ডিউটিরত আমিনাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে হাত ভেঙে গুরুতর আহত হন।

    পাশে থাকা পুলিশের টহল টিম তাৎক্ষণিকভাবে আহত কনস্টেবল আমিনাকে উদ্ধার করে জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠায়।

    ঘটনার পর উত্তরা পশ্চিম থানা-পুলিশ বাসচালক ইউসুফ মিয়াকে (২৫) আটক করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোশাররফ সরদারের ছেলে। বাসটি জব্দ করে উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেকের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাফিক দায়িত্বে থাকা অবস্থায় এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী