• খেলা

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

      প্রতিনিধি 9 December 2025 , 12:43:06 প্রিন্ট সংস্করণ

    পুরাতন ছবি
    পুরাতন ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সাফল্যের চূড়ান্ত অবস্থায় বাংলাদেশ। পর পর দুই আসরেই শিরোপা জিতেছেন আজিজুল হাকিম তামিমরা। এবারও তার নেতৃত্বেই হ্যাটট্রিক শিরোপার খোঁজে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজিজুলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিজ্ঞাপন

    যুব এশিয়া কাপে দুই গ্রুপে খেলবে মোট ৮টি দল। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ১২ ডিসেম্বর থেকে শুরু হবে আসন্ন এই টুর্নামেন্ট। দ্বিতীয় দিনেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ ১৫ ও ১৭ ডিসেম্বর, প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা।

    যুব এশিয়া কাপের বাংলাদেশ দল

    আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসীর, শেখ পারভেজ, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজ

    স্ট্যান্ডবাই: রাফি উজ জামান, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশিস সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে