• বিনোদন

    তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

      প্রতিনিধি 8 October 2025 , 6:58:59 প্রিন্ট সংস্করণ

    তানজিন তিশা (বামে) এবং সুস্মিতা চ্যাটার্জি ও সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত
    তানজিন তিশা (বামে) এবং সুস্মিতা চ্যাটার্জি ও সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কথা ছিলো, ওপার বাংলার আসন্ন সিনেমা ‘ভালোবাসার মরশুম’ এ অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শোনা যায়, সিনেমায় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশীর বিপরীতে থাকবেন তিশা। কিন্তু তা আর হচ্ছে না; তার পরিবর্তে নেওয়া হচ্ছে টালিউডের নতুন মুখ, অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।

    বিজ্ঞাপন

    এম এন রাজ পরিচালিত এই ছবিটি নিয়ে বেশ উত্তেজনা ছিল ভক্তমহলে। বিশেষ করে, সিনেমায় তানজিন তিশা যুক্ত হচ্ছেন- এমন খবরের পরপরই। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তব হচ্ছে না। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতাকে চূড়ান্ত করেছে সিনেমার টিম।

    বলে রাখা ভালো, সুস্মিতা সম্প্রতি নির্মাতা সৃজিত মুখার্জি-র ‘বান্ধবী’ হিসেবেই বেশ পরিচিতি পেয়েছেন। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। কেউ কেউ তাদের একসঙ্গে দেখে প্রেম জল্পনাও উস্কে দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা