• খেলা

    জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ

      প্রতিনিধি 7 October 2025 , 7:47:28 প্রিন্ট সংস্করণ

    জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ
    জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছে স্বাগতিক গোপালগঞ্জ। মধুমতি জোনের পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ জয় করে। তবে ফাইনালে সহজ জয় পেলেও, এর আগে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে নেয় ঢাকা। তারা ৪৫-৪৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

    পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

    একই ভেন্যুতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের খেলায় পুরুষ বিভাগে জয় পেয়েছে বরিশাল ও বাগেরহাট। প্রথম খেলায় বরিশাল ৫২-৪০ পয়েন্টে বাগেরহাটকে পরাজিত করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাগেরহাট। তারা ৫৪-৩৭ পয়েন্টের ব্যবধানে বরগুনাকে হারায়। ধানসিঁড়ি জোনের নারী বিভাগে মাদারীপুর ২৫-২০ পয়েন্টে বরিশালকে পরাজিত করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 4:30 PM কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 4:17 PM মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 4:05 PM আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা