• খেলা

    হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

      প্রতিনিধি 27 October 2025 , 11:22:23 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লম্বা সময় ধরেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই ব্যর্থতা কাটাতে পারেনি লিটন দাসের। ক্যারাবিয়ানদের দেয়া মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমেও তাসের মতো ভেঙে গেছে টাইগারদের ব্যাটিং অর্ডার। তবে শেষদিকের ব্যাটাররা কিছুটা লড়াই করেছেন। তাতে কেবলই হারের ব্যবধান কমেছে। ১৬ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

    বিজ্ঞাপন

    সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

    ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫ রান করে জেইডেন সিলসের বলে রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তৃতীয় ওভারের পঞ্চম বলে ফেরেন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৫ রান করে আকিল হোসেনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন টাইগার কাপ্তান।

    এরপর সাইফ হাসানও ফেরেন দ্রুতই। ৭ বলে ৮ রান করা এই ওপেনারকে শেফার্ডের ক্যাচ বানান আকিল হোসেন। শামীম হোসেন পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও ফিরেছেন দ্রুত। ৪ বলে ১ রান শামীম ফিরেছেন হোল্ডারের বলে বোল্ড হয়ে। আর ১০ বলে ৫ রান করা সোহানকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান পিয়েরে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা 2:38 PM যুদ্ধের প্রান্তে শান্তির সুর: তেহরানে তার হাতে মানবতার বার্তা আলি ঘামসারির 1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা:  দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত