• খেলা

    আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

      প্রতিনিধি 20 July 2026 , 11:31:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে হারের পর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ব্যর্থতার দায়ে জর্জ সাম্পাওলি চাকরি ছাড়লে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্কালোনি। এতেই করেন বাজিমাত। ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা থেকে শুরু করে কোপা আমেরিকা ও ফিনালিসিমা- সবই জিতিয়েছেন তিনি।

    আলবিসেলেস্তেদের আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন করার দ্বারপ্রান্তে নিয়ে গেলেন তিনি। কিন্তু স্পেনের বিপক্ষে হেরে সেই আশায় গুড়েবালি। রানার্সআপ হয়েই থেমে যেতে হলো আর্জেন্টিনাকে।

    বিজ্ঞাপন

    আর ফাইনালের পরপরই কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ৪৯ বছর বয়সী স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরই আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার ইঙ্গিত লিওনেল স্কালোনির, ‘আমি আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব, তবে এরপরই সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব। আমার এখন নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন।’

    দল এবং সমর্থকদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে তিনি আরও যোগ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চেতনা ধরে রাখা- আর্জেন্টিনার সাধারণ মানুষ এবং দলের মধ্যে যে গভীর মেলবন্ধন ও আবেগ তৈরি হয়েছে তা বজায় রাখা। আমি এই দলের জন্য অত্যন্ত গর্বিত।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:31 AM আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি 11:22 AM আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন 6:13 PM ‘দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতে চাই’ 5:42 PM দূরপাল্লার মিসাইল ছুড়ে স্পেনের ঘুম কেড়ে নিতে পারেন এনজো 4:32 PM সিরিজ জয়ের লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ 3:58 PM বিস্ময়কর কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া 3:41 PM আজ মেসির টানে দুই ভাগ হবে কাতালুনিয়ার হৃদয় 3:38 PM বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়? 1:49 PM ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’ 1:24 PM ১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড