• খেলা

    আলজেরিয়ার সাথে একমাত্র দেখাতেই নাভিশ্বাস তুলেছিলেন মেসি

      প্রতিনিধি 15 June 2026 , 5:46:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সময়টা ২০০৭ সালের ৫ জুন। বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তখনো একঝাঁক ঝাঁকড়া চুলের এক তরুণ ফুটবলারের পায়ে জাদুকরী ড্রিবলিংয়ের শুরু দেখছে বিশ্ব। ভেনিজুয়েলার কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ খেলতে স্পেনের মাটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল আলফিও বাসিলের আর্জেন্টিনা। রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন কিংবা হুয়ান রমান রিকেলমেদের মতো অভিজ্ঞদের পাশে সেদিন মাঠে ছিলেন তরুণ লিওনেল মেসি। জাদুকরি পারফরম্যান্সে নাভিশ্বাস তুলেছিলেন আলজেরিয়ার রক্ষণের।

    ১৯ বছর পর, ২০২৬ বিশ্বকাপের মঞ্চে এসে যখন আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া, তখন সেই ক্যাম্প ন্যুর চেনা মুখগুলোর মধ্যে টিকে আছেন কেবল একজনই- মেসি। এবার আর কোনো প্রীতি ম্যাচ নয়, বাংলাদেশ সময় বুধবার সকালে কানসাস সিটি স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে সরাসরি বিশ্বমঞ্চে লড়বে এই দুই দল।

    ইতিহাসের পাতায় এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের গল্প মাত্র একটি ম্যাচের। তবে সেই একটি ম্যাচেই ফুটবলপ্রেমীরা উপভোগ করেছিলেন এক গোলবন্যা।

    বিজ্ঞাপন

    ২০০৭ সালের সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল একঝাঁক তারকা নিয়ে। গোলপোস্টে রবার্তো আবোনদানসিয়েরি, রক্ষণে গ্যাব্রিয়েল মিলিতো, রবার্তো আয়ালা, নিকোলাস বুরদিসো ও হাভিয়ের পিনোলা। মাঝমাঠে হাভিয়ের জানেত্তি, ফার্নান্দো গাগো আর এস্তেবান ক্যাম্বিয়াসো। আর আক্রমণভাগের ত্রিমূর্তি ছিলেন কার্লোস তেভেজ, দিয়েগো মিলিতো ও লিওনেল মেসি।

    ম্যাচের বয়স তখন মাত্র দেড় মিনিট। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ‘আপাচে’ খ্যাত কার্লোস তেভেজ। কিন্তু আফ্রিকান সিংহরা সেদিন দমে যায়নি। মাত্র ৯ মিনিটের মাথায় আনথার ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাজিদ বুঘেরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে আলবিসেলেস্তেদের স্তব্ধ করে দেয় তারা।

    দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির ম্যাজিক। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ম্যাচের গতিপথ বদলে দেয় আর্জেন্টিনা। প্রথমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লিওনেল মেসি, আর ঠিক পরের মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন ক্যাম্বিয়াসো। ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মেসি। শেষ মুহূর্তে আলজেরিয়ার বেলহাদজি একটি গোল শোধ করলেও ৪-৩ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

    ১৯ বছর আগের সেই প্রীতি ম্যাচের পর এবারই প্রথম কোনো টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে এই দুই দল। লিওনেল স্কালোনির শিষ্যরা এবার মাঠে নামছে তাদের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে, যেখানে প্রথম ম্যাচেই জয় দিয়ে দারুণ শুরু করতে মরিয়া আলবিসেলেস্তেরা। আলজেরিয়া-যাদের ‘দ্য ডেজার্ট ফক্সেস’ বা (মরুভূমির শিয়াল) বলে ডাকা হয়, তারা তাদের গতিময় ফুটবল আর কাউন্টার অ্যাটাক দিয়ে বিশ্বমঞ্চে এক বড় অঘটনের জন্ম দিতে মুখিয়ে আছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:46 PM আলজেরিয়ার সাথে একমাত্র দেখাতেই নাভিশ্বাস তুলেছিলেন মেসি 4:52 PM রোনালদোর মেয়ে আর্জেন্টিনা সমর্থক! 4:29 PM ফরমেশন নিয়ে স্কালোনির গোপন দাবার চাল 3:56 PM রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া 3:30 PM যেসব শর্তে শান্তিচুক্তিতে একমত ইরান-যুক্তরাষ্ট্র 2:35 PM আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি 1:25 PM ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ৪ দেশ 1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি 12:45 PM যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ 12:38 PM বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান স্প্যানিশ তরুণ তুর্কি