• খেলা

    ফরমেশন নিয়ে স্কালোনির গোপন দাবার চাল

      প্রতিনিধি 15 June 2026 , 4:29:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বিশ্বকাপ। কিন্তু মাঠের লড়াই শুরুর আগে আর্জেন্টিনার ড্রেসিংরুম আর অনুশীলন মাঠে চলছে এক তুমুল মনস্তাত্ত্বিক খেলা। যার মাস্টারমাইন্ড আর কেউ নন-লিওনেল স্কালোনি। আলজেরিয়া বধের ছক কষতে গিয়ে স্কালোনি যে চাল চালছেন, তাতে এখনো ধোঁয়াশা কাটেনি আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে। একাদশ কী হবে, তা যেন এক গোলকধাঁধা!

    সবচেয়ে বড় প্রশ্নটা রক্ষণভাগকে ঘিরেই। কানসাসের শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনি দুটি ভিন্ন ফরমেশন বাজিয়ে দেখেছেন। কখনো চার ডিফেন্ডার নিয়ে ফোর-ব্যাক লাইন, আবার পরক্ষণেই তিন সেন্ট্রাল ডিফেন্ডার ও দুই উইং-ব্যাক নিয়ে ফাইভ-ব্যাক প্রাচীর। স্কালোনির মাথায় ঠিক কী চলছে, তা আগাম ধারণা করা কঠিন।

    অনুশীলনে স্কালোনি প্রথমে ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়েছিলেন। রক্ষণে ছিলেন গনজালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু একটু পরেই ‘কুটি’ রোমেরোকে তুলে মাঠে নামানো হয় ফাকুন্দো মেদিনাকে। লেফট ফুটেড ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো পেশির চোটে আলজেরিয়া ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় লেফট-ব্যাক পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষাটা একটু বেশিই করতে হচ্ছে কোচকে।

    বিজ্ঞাপন

    আলজেরিয়ার শক্তি ও খেলার ধরন বিবেচনায় আর্জেন্টিনা হয়তো ৪-৪-২ ফরমেশন নিয়েই মাঠে নামবে, তবে সেই চারজন কারা হবেন-তা এখনো নিশ্চিত নয়। রাইট-ব্যাকে মন্টিয়েলের জায়গায় নাহুয়েল মলিনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার সেন্ট্রাল ডিফেন্সে তিন তারকা-রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে কাকে রেখে কাকে খেলাবেন, সেই মধুর সমস্যায় পড়েছেন স্কালোনি।

    অনুশীলনের দ্বিতীয়ভাগে স্কালোনি চলে যান ৩-৫-২ ফরমেশনে। যেখানে দুই উইং-ব্যাকে দেখা গেছে জিলিয়ানো সিমিওনে (ডানে) এবং নিকোলাস গনজালেজকে (বামে)। রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রো ছিলেন তিন স্টপার। সাধারণত ম্যাচের পরিস্থিতি বুঝে মাঝপথে স্কালোনি এই কৌশল ব্যবহার করলেও, ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার বিপক্ষে এত আক্রমণাত্মক উইঙ্গার নিয়ে মাঠে নামার সম্ভাবনা কম বললেই চলে।

    রক্ষণে এত প্রশ্ন থাকলেও, মাঝমাঠ আর আক্রমণভাগের ছবিটা বেশ পরিষ্কার। মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকছেন রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

    আর আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেজ। চোট থেকে ফেরা হুলিয়ান আলভারেজকে বেশি লোড দিতে চান না স্কালোনি। লাউতারোর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। একাদশের বাকি থাকা পজিশনটির জন্য সিমেওনের চেয়ে এগিয়ে আছেন থিয়াগো আলমাদা। ক্লাবে গত মৌসুমটা খুব একটা ভালো না কাটলেও, জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স আলমাদাকে কোচের গুডবুকে এগিয়ে রেখেছে।

    এক নজরে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:52 PM রোনালদোর মেয়ে আর্জেন্টিনা সমর্থক! 4:29 PM ফরমেশন নিয়ে স্কালোনির গোপন দাবার চাল 3:56 PM রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া 3:30 PM যেসব শর্তে শান্তিচুক্তিতে একমত ইরান-যুক্তরাষ্ট্র 2:35 PM আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি 1:25 PM ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ৪ দেশ 1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি 12:45 PM যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ 12:38 PM বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান স্প্যানিশ তরুণ তুর্কি 12:22 PM ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন