
প্রতিনিধি 9 May 2026 , 7:14:34 প্রিন্ট সংস্করণ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে এবার পারফর্ম করবেন নোরা ফাতেহি। আগামী মঙ্গলবার (১২ মে) কানাডার টরেন্টোয় বিএমও ফিল্ডে আয়োজিত হবে এ অনুষ্ঠান।

গ্লোবাল আইকন আলানিস মরিসেত, অ্যালেসা কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, ভেজড্রিম ও উইলিয়াম প্রিন্সের সঙ্গে একই কাতারে দেখা যাবে নোরাকে।
এদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা তালিকায় রয়েছে বিশ্বখ্যাত সংগীত তারকা অ্যানিটা, ফিউচার, ক্যাটি পেরি, লিসা, রেমা ও টাইলা। ফিফা বিশ্বকাপ ২০২৬ আন্তর্জাতিক সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।