• খেলা

    বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা

      প্রতিনিধি 4 May 2026 , 4:45:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই আসরে এবার ৪৮টি দল অংশ নেবে, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক। এই ৪৮ দলের মধ্যে এমন একটি দল আছে, যারা শুরু থেকেই বিশ্বকাপের প্রতিটি আসরে খেলেছে। সেটি হলো ব্রাজিল। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬; সবমিলিয়ে ২৩টি বিশ্বকাপেই অংশ নেয়ার অনন্য কৃতিত্ব একমাত্র ব্রাজিলের।

    শুধু অংশগ্রহণই নয়, বিশ্বকাপে সফলতার দিক থেকেও ব্রাজিল সবার ওপরে। পাঁচবার শিরোপা জিতে তারা এখন পর্যন্ত সবচেয়ে সফল দল। তাদের ঠিক পরেই রয়েছে জার্মানি ও ইতালি। এই দুটি দলই চারবার করে বিশ্বকাপ জিতেছে।

    তবে সাম্প্রতিক সময়টা ব্রাজিলের জন্য খুব একটা সুখকর নয়। ২০০২ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর থেকে দলটি আর বিশ্বকাপ জিততে পারেনি। ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালে উঠলেও জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয় তাদের জন্য এক তীব্র হতাশার স্মৃতি হয়ে আছে।

    বিজ্ঞাপন

    ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও ব্রাজিলের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে তারা পঞ্চম স্থানে থেকে মূল পর্বে জায়গা করে নেয়, যা পরিসংখ্যান অনুযায়ী তাদের ইতিহাসের সবচেয়ে দুর্বল বাছাই অভিযান। এই সময়ে দলটি তিনজন ভিন্ন কোচের অধীনে খেলেছে।

    বর্তমানে দলটির দায়িত্বে আছেন কার্লো আনচেলত্তি। ২০২৫ সালের মে মাসে কোচ হিসেবে যোগ দেন তিনি। তার অধীনে প্রস্তুতি ম্যাচগুলোতেও মিশ্র ফল করেছে ব্রাজিল; জাপানের কাছে হার, তিউনিসিয়ার সঙ্গে ড্র এবং মার্চে ফ্যান্সের বিপক্ষে পরাজয় তাদের প্রস্তুতিতে প্রশ্ন তুলেছে।

    বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

    সবমিলিয়ে, ইতিহাস ও পরিসংখ্যানের বিচারে ব্রাজিল এখনো বিশ্বকাপের সবচেয়ে সফল দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায়, ২০২৬ আসরে ষষ্ঠ শিরোপা জয়ের পথে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:45 PM বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা 4:31 PM বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:13 PM তামিলনাড়ুতে বিজয়ের চমক 3:47 PM আবারও বিতর্কে নেইমার, রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগ 3:22 PM পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম 2:47 PM ‘নতুন বিস্ময়’ হামজাকে দলে ভেড়ানো নিয়ে মুখ খুলল বার্সেলোনা 1:43 PM বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:24 PM বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক 12:29 PM ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ 12:13 PM টেপ-টেনিস ক্রিকেট: লাখ টাকার মৌসুম, কোটি টাকার নীরব অর্থনীতি