• আইন-আদালত

    নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

      প্রতিনিধি 27 April 2026 , 1:05:38 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইনমন্ত্রী মো আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
    সোমবার (২৬ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মিথ্যা মামলা দেয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হবার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

    বিজ্ঞাপন


    লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানিয়ে তিনি বলেন, আদালতে যাওয়ার আগে কোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মিমাংসা করার চেষ্টা করুন।

    যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন আশ্বাস দেন মন্ত্রী।

    আইনমন্ত্রী বলেন, আমরা মামলা জট কমাতে চাই তাই লিগ্যাল এইড কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। আবার কেউ মামলার মাঝামাঝিতে সমঝোতা করতে চাইলে তারও ব্যবস্থা করে দেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:05 PM নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী 12:42 PM যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান 12:00 PM পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের 11:42 AM চট্টগ্রামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড 11:31 AM বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার 11:17 AM যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:36 PM আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের জীবনবৃত্তান্ত 6:20 PM বিসিবি নির্বাচনে লড়বেন না সুজন, থাকতে চান শুধু কোচিংয়ে 5:46 PM হারলেই বেতন কাটা, লঙ্কানদের জন্য কঠোর চুক্তি 5:33 PM প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আগামীকাল