• খেলা

    সিরিজ জয়ের মিশনে নেমে ১৬৫ রানেই অলআউট বাংলাদেশ

      প্রতিনিধি 22 April 2026 , 1:43:19 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যাটিংয়ে শুরুটা ছিল ধীর, মাঝপথে ভাঙে ছন্দ, আর শেষদিকে কিছুটা লড়াই সব মিলিয়ে সংগ্রাম করেই রান তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দায়িত্বশীল ইনিংস সত্ত্বেও বড় পুঁজি গড়া সম্ভব হয়নি স্বাগতিকদের।

    শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী দল।

    রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই বিপর্যয়ে পড়ে দল। মাত্র ৪ রানের মধ্যেই ভেঙে যায় ওপেনিং জুটি। জুরাইরিয়া ফেরদৌস ১১ বলে ২ রান করে ফিরে যান।

    বিজ্ঞাপন

    এরপর তিন নম্বরে নেমে শারমিন আক্তার সুপ্তা রানখাতা খুলতেই পারেননি। কিছুটা প্রতিরোধ গড়েন শারমিন সুলতানা ও অধিনায়ক নিগার, তবে ৩৯ বলে ২৫ রান করে থামেন শারমিন।

    একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ধৈর্য্য আর পরিমিত আক্রমণে ১০১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তার আউট হওয়ার সময় দলের সংগ্রহ ছিল ১৪৪ রান।

    মধ্য ও শেষ দিকে কিছুটা অবদান রাখেন স্বর্ণা আক্তার (১৬), রিতু মনি (১৭), নাহিদা আক্তার (২০) এবং রাবেয়া খান (১৫)। তবুও নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ৪৫.৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

    শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেন চামারি আতাপাত্তু, নেন ৩ উইকেট। এছাড়া মালকি মাদারা, নিমাশা মীপাগে ও ইনোকা রানাবীরা দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন কাভিশা দিলহারি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:43 PM সিরিজ জয়ের মিশনে নেমে ১৬৫ রানেই অলআউট বাংলাদেশ 1:33 PM ১৮তম নিবন্ধন : ই-প্রত্যয়নপত্র সংগ্রহের শেষ সুযোগ ২৫ এপ্রিল 1:07 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি 12:47 PM ইতালির কোচ হিসেবে গার্দিওলাকে চান বোনুচ্চি 12:25 PM ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে’ 11:55 AM প্রথম নাটকে কেয়া পায়েলের পারিশ্রমিক কত ছিল? 11:30 AM নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা 11:20 AM ইরান যুদ্ধে শেষ ক্ষেপণাস্ত্রের বিপুল অংশ, বড় ধরণের সামরিক ঝুঁকিতে যুক্তরাষ্ট্র 10:42 PM উত্তরার লেক রোইং ফেডারেশনকে হন্তান্তরের নির্দেশ 6:58 PM ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী