• সর্বশেষ সংবাদ স্ক্রল

    বৃদ্ধ মোস্তাকিনকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দিলেন রিজভী

      প্রতিনিধি 9 October 2025 , 6:31:25 প্রিন্ট সংস্করণ

    - বৃদ্ধ মোস্তাকিনকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দিলেন রিজভী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৩৫ বছর ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালানো, নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটারি গ্রামের বৃদ্ধ মোস্তাকিন আলী ও তার স্ত্রী ছকিনা বেগমের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো দুইটি ব্যাটারিচালিত ভ্যানের চাবি ও নগদ অর্থ মোস্তাকিনের হাতে তুলে দেন। সহায়তা গ্রহণের পর মোস্তাকিন দম্পতি রুহুল কবির রিজভীকে উপহার হিসেবে ঘানিতে তোলা সরিষার তেল দেন।

    বিজ্ঞাপন

    রিজভী আহমেদ বলেন, বৃদ্ধ মোস্তাকিনের জীবনের গল্পটা আমাদের হৃদয় ছুঁয়েছে। তিনি নিজের ঘামের বিনিময়ে বেঁচে আছেন, পরিশ্রম দিয়ে সমাজের উদাহরণ তৈরি করেছেন। আমাদের নেত্রী ও নেতা তার এই সংগ্রামের খবর জেনে সহায়তার নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমে মোস্তাকিন দম্পতির জীবনের গল্প প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে সহায়তার হাত বাড়ানো হয়। তারেক রহমানও বিষয়টি দেখে ব্যক্তিগতভাবে সাহায্যের নির্দেশ দেন।

    সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, বিশ্বাস করতে পারছি না, আমার মতো গরিব মানুষকে এত বড় উপহার দওয়া হবে। সাংবাদিক ভাইয়েরা আমার খবরটা প্রকাশ করেছিলেন বলেই আজ এত কিছু পেলাম। আমার জীবনটাই যেন পাল্টে গেল। তার স্ত্রী ছকিনা বেগম বলেন, আমরা অনেক কষ্টে ছিলাম। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের দিকে চেয়ে দেখেছেন। আমরা সবার জন্য দোয়া করি।

    এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু