• খেলা

    তানজিমকে রেখে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল টাইগাররা

      প্রতিনিধি 21 April 2026 , 11:48:06 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান।

    বিজ্ঞাপন

    পিঠের চোটের কারণে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তানজিম। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও তাকে দলে রাখা হয়নি। তবে চোট কাটিয়ে ওঠায় শেষ ম্যাচের জন্য আবারও তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২৩ বছর বয়সি এই পেসার।

    সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। বর্তমানে সিরিজ ১-১ এ সমতায়।

    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM বাফুফের বর্ষপঞ্জি: ঘরোয়া ২৩, আন্তর্জাতিক ৪৭ প্রতিযোগিতা 6:43 PM স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো 5:14 PM চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দেশের স্কোয়াড, দেখে নিন একনজরে 4:10 PM চলচ্চিত্রে সালমানের ‘হরিণ হত্যা’র ঘটনা, বাঁধল বিপত্তি 3:30 PM ভিসা নিয়মে বড় পরিবর্তন ভারতের, মানতে হবে নতুন নিয়ম 3:16 PM হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের 1:38 PM বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:10 PM আমি পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিলাম: পরীমণি 12:44 PM তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া 12:34 PM মেসির ২০২ নম্বর রুম ঘিরে আর্জেন্টিনার স্বপ্নে নতুন রঙ