• জাতীয়

    হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

      প্রতিনিধি 19 April 2026 , 5:24:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে একজনের এবং হাম সন্দেহে আরও তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৬০৬ জন।

    বিজ্ঞাপন

    গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ৪৪৩ জন।

    ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন।

    গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু 4:27 PM ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা 4:18 PM রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার 4:01 PM অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ক্রিকেটার চাহাল 3:51 PM অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম 3:42 PM আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী 3:20 PM এনসিপিতে যোগ দিলেন জুলাই আন্দোলনের ৩০ নেতাকর্মী 2:08 PM সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ 1:43 PM বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী 1:17 PM জলবায়ু চ্যালেঞ্জে ধান চাষে নতুন দিগন্ত: বাংলাদেশ-নেপাল-জাপানের যৌথ উদ্যোগ