• বিনোদন

    আজানের আগেই গান থামিয়ে দিলেন সোনু নিগম

      প্রতিনিধি 30 October 2025 , 4:07:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলিউড গায়ক সোনু নিগমের নতুন একটি ভিডিও। ওই ভিডিওতে সোনু একটি গানের অনুষ্ঠানে গান গাইছিলেন। হঠাৎই আজানের সময় হলে তিনি তার গান থামিয়ে দেন।

    ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গায়কের নতুন এ ভিডিও মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভারতের শ্রীনগরের একটি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে সংগীতপ্রেমীদের গান শোনাচ্ছেন সোনু। হঠাৎই গান থামিয়ে গায়ক বলেন,
    আপনারা আমাকে মাত্র ২ মিনিট সময় দিন। এখানে এখনই আজান শুরু হবে। আজান শেষ হলেই আমরা আবার গান শুরু করবো।

    বিজ্ঞাপন

    শুভ্র সাদা কোর্ট প্যান্ট পরা গায়কের এমন আচরণকে উপস্থিত দর্শকরা ইতিবাচকভাবে গ্রহণ করেন। গায়কের এমন আচরণে নেটিজেনদের প্রশংসাতেও ভাসছেন।

    সোনুর নতুন এ ভিডিও মলিন করেছে তার পুরনো বিতর্ক। ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইকে আজানের সুর নিয়ে আপত্তি করেছিলেন গায়ক। শুধু তাই নয়, মন্দির ও গুরুদ্বারে ভোরবেলা আলো জ্বালানো নিয়েও বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সোনু।

    কারণ হিসেবে ওই সময় গায়ক জানান, কোনো ধর্মের ধর্মীয় আচরণ অন্য ধর্মের লোকেদের সমস্যা তৈরি করলে সে আচার তিনি বিশ্বাস করেন না। এ মন্তব্যের জেরেই বিতর্কে জড়ান গায়ক। অনেকে তাকে বয়কটের দাবিও তোলেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:57 PM ‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’ 1:38 PM কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই 1:22 PM হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে 1:09 PM বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল, যারা আছেন স্কালোনির তালিকায় 12:42 PM সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত 12:24 PM সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী 12:14 PM বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ 11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী 11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স