• লাইফস্টাইল

    আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস

      প্রতিনিধি 8 April 2026 , 4:01:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাথরুমের বেসিন হোক বা ড্রেসিং টেবিল, প্রতিদিনের পানির কণা, ধুলোবালি ও বাষ্পে আয়না দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়নায় নিজের মুখটাই যদি স্পষ্ট দেখা না যায়, তবে কারই বা ভালো লাগে! সাধারণ সুতির কাপড় দিয়ে মুছলেও অনেক সময় দাগ থেকেই যায়।

    তাই জেনে নিন আয়না ঝকঝকে রাখার কিছু কার্যকর উপায়,

    গরম পানি ও সুতির কাপড়

    সময় কম থাকলে হালকা গরম পানিতে একটি সুতির কাপড় ভিজিয়ে নিন। ভালোভাবে পানি নিংড়ে নিয়ে আয়নাটি মুছে ফেলুন।

    এরপর দ্রুত একটি শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন। এতে পানির জেদি দাগ সহজেই দূর হবে।

    টুথপেস্টের ম্যাজিক

    বিজ্ঞাপন

    আয়না নতুনের মতো চকচকে করতে টুথপেস্ট বেশ কার্যকর। সমপরিমাণ পানি ও টুথপেস্ট মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
    এটি আয়নায় লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর পুরনো খবরের কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করুন। সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে আয়না ঝকঝকে হয়ে উঠবে।


    বেকিং সোডা ও ভিনেগার
    পুরনো বা বেশি নোংরা দাগ দূর করতে বেকিং সোডা ও ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি আয়নায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। বেকিং সোডা না থাকলে শুধু পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়।

    কতদিন পর পরিষ্কার করবেন?

    আয়না পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা ভালো। তবে খুব বেশি নোংরা না হলে ১৫ দিন পরপর পরিষ্কার করলেও আয়না স্বচ্ছ ও উজ্জ্বল থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি 2:16 PM রজধানীর মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১ 1:49 PM আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস 12:47 PM প্রাথমিকে ২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর 12:33 PM চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল 12:17 PM সংরক্ষিত নারী আসনে তপশিল ঘোষণা 12:08 PM যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী