...
  • জাতীয়

    সংরক্ষিত নারী আসনে তপশিল ঘোষণা

      প্রতিনিধি 8 April 2026 , 12:17:46 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

    বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

    ইসি সচিব জানান, এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন উপসচিব মনির হোসেন।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন ১টি আসন।

    এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে জোটগত অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানতে চিঠি দেয় ইসি। এতে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়।

    অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন পৃথক একটি জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি।

    আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়ে থাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:04 PM টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 1:44 PM একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির 1:13 PM যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা 12:45 PM প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের 12:35 PM গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, বললেন হালান্ড 11:51 AM মেক্সিকোয় নীরবতা নামিয়ে কোয়ার্টারে ১০ জনের ইংল্যান্ড 11:38 AM ৩৬ বছর পর শেষ ষোলোতেই থামল ব্রাজিল 4:58 PM তৃতীয় বিয়ে করলেন আমির খান
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.