...
  • রাজনীতি

    সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১

      প্রতিনিধি 6 April 2026 , 4:15:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি পাচ্ছে ৩৬টি , বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন।

    সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভার পর ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়ে বলেন সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোট হবে ১২ মে।

    এসময় তিনি জানান, এবার বিএনপি জোটের সাথে তিনটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করছে, একটা হচ্ছে জুনায়েদ সাকি সাহেব, নূর সাহেব এবং আন্দালিব পার্থ সাহেব। জামায়াত জোটে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন।আর রুমিন ফারহানা ম্যাডাম উনি জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন।

    বিজ্ঞাপন


    গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়া ভোট স্থগিত থাকে। এছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে।

    এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতায় থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
    বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮জন, এনসিপি’র ছয় জন, জামায়াতের ৬৮জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২ টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১ টি, গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১ টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে।

    গণসংহতি আন্দোলন পেয়েছে ১ আসন। খেলাফত মজলিস পেয়েছ ১ টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন।
    আইন অনুযায়ী, কোনো দলের সংসদে আসন সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়।

    এই বণ্টন অনুযায়ী, সংরক্ষিত আসনের ভোট ও প্রতিনিধিত্ব নিয়ে এখন থেকে প্রার্থীদের কার্যক্রম শুরু হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১ 4:07 PM সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ 3:53 PM মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত 3:36 PM তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে পিবিআইর আবেদন 3:12 PM সাগরে জেলেদের জালে ৫০টি লাক্ষা মাছ, ১০ লাখে বিক্রি 2:58 PM সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল 2:49 PM সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 2:18 PM ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী 1:46 PM ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা: অ্যাক্সিওস 1:35 PM রাজনীতিতে ফেরার প্রসঙ্গে যা বললেন সাকিব
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.