• খেলা

    ৪০ বছর পর বিশ্বকাপে ফিরল ইরাক

      প্রতিনিধি 1 April 2026 , 12:33:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবশেষে পূর্ণ হলো ২০২৬ বিশ্বকাপের লাইনআপ। শেষ টিকিটটি গেল ইরাকের হাতে। নাটকীয় এক ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে মধ্যপ্রাচ্যের দলটি।

    মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ফাইনালেই নিশ্চিত হয় এই সাফল্য। এই জয়ে ৪৮তম এবং শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ইরাক।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইরাক। ১০ মিনিটেই লিড নেয় তারা। কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন আলি আল হামাদি। শুরুতেই পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে যায় বলিভিয়া।

    বিজ্ঞাপন

    তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে লাতিন আমেরিকার দলটি। প্রথমার্ধের শেষ দিকে সমতা আনে তারা। রামিরো ভাকার পাস থেকে বল পেয়ে কাছ থেকে জালে জড়ান মোইসেস পানিয়াগুয়া।
    রতির পর আবারও গতি বাড়ায় ইরাক। ৫৩ মিনিটে আসে ম্যাচের সিদ্ধান্তমূলক মুহূর্ত। বদলি খেলোয়াড় মার্কো ফারজির ক্রস থেকে বল পেয়ে গোল করেন আয়মেন হুসেইন। এই গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

    শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় বলিভিয়া। একাধিক কর্নার পায় তারা, তবে ইরাকের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মোহনাদ আলি।

    শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ইরাক শিবির। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল তারা।

    আসন্ন বিশ্বকাপে ‘গ্রুপ আই’-এ ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সঙ্গে খেলবে ইরাক। দীর্ঘ অপেক্ষার পর বড় মঞ্চে ফেরার এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে তারা, সেটাই এখন দেখার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:18 AM সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন 6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:04 PM টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 1:44 PM একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির 1:13 PM যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা 12:45 PM প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের