• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ফেসবুকে পোস্ট করা নিয়ে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

      প্রতিনিধি 26 March 2026 , 5:43:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফেসবুকে পোস্ট করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম নামের এক কৃষকদল নেতা নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত আবুল কাশেম উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

    বিজ্ঞাপন

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের আগে থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা চলে আসছিল। বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তান হলে তার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু আলহামদুলিল্লাহ বলে বলে মন্তব্য করেন। সেই মন্তব্যে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন বাজে মন্তব্য করে উত্তর দেন। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। ওই এলাকায় পুনরায় সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:57 PM ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ 4:58 PM ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে : ড্রপসাইটের অনুসন্ধান 4:20 PM কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা 3:27 PM ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের নতুন নক্ষত্র রিমি 1:30 PM বাংলাদেশের দরকার ৮ উইকেট, পাকিস্তানের ৩৩৬ রান 12:27 PM সালমান খানের বাসভবনে সাপের আতঙ্ক 12:06 PM ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার 11:33 AM নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল 6:47 PM ঈদুল আজহা ২৮ মে 6:38 PM প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী