• লাইফস্টাইল

    ঈদের পরে কী খাবেন?

      প্রতিনিধি 23 March 2026 , 12:59:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদের পরে কয়েকদিন ব্যস্ততা ও ঘোরাঘুরিতে কেটে যায়। আত্মীয়-পরিজনের বাড়িতে দাওয়াত, অনেক ভারী আর মসলাদার খাবারের সমারোহ তো থাকেই। সেসব থেকে নিজেকে বাঁচিয়ে চলা মুশকিল। নানা মুখরোচক খাবারের প্রলোভন কে-ই বা ছাড়তে পারে! তবে ঈদের পরে আপনাকে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। একটানা ভারী খাবার খেতে থাকলে আপনার পেট বাধ্য হয়ে বিদ্রোহ করে বসতে পারে!

    উৎসবের ভারী খাবারের সঙ্গে পর্যাপ্ত পানি এবং হজমে সহায়ক হালকা খাবারের ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে বদহজম এড়ানো যায়। খেজুর, তাজা ফল এবং পানি-সমৃদ্ধ খাবার দিয়ে শুরু করুন। সেমাই এবং মাংসের পদের মতো ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে সালাদ ও স্যুপের ভারসাম্য বজায় রাখুন।

    বিজ্ঞাপন

    শরীরকে আর্দ্র রাখে এমন খাবার খাবার বেশি খেতে হবে এসময়। টানা রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। সেই পানিশূন্যতা রোধ করতে পানি, ডাবের পানি, লেবুর রস, আখের রস এবং তাজা ফলের স্মুদি ইত্যাদি রাখুন খাবারের তালিকায়। শরীরে পানির ঘাটতি পূরণ হলে অন্যসব রোগ থেকে দূরে থাকাও সহজ হবে।

    হালকা ও পুষ্টিগুণে ভরপুর খাবার বেছে নিন। হজম সহজ করতে সবজির স্যুপ, দই এবং তাজা ফলের সালাদ নিয়মিত খান। শুধু খেতে ভালোলাগে বলেই ভারী বা মসলাদার খাবার অনেক বেশি খেয়ে ফেলবেন না। তাতে আপনার শরীর নেতিবাচক উপায়ে প্রতিক্রিয়া জানাবে।

    হালকা ও পুষ্টিগুণে ভরপুর খাবার বেছে নিন। হজম সহজ করতে সবজির স্যুপ, দই এবং তাজা ফলের সালাদ নিয়মিত খান। শুধু খেতে ভালোলাগে বলেই ভারী বা মসলাদার খাবার অনেক বেশি খেয়ে ফেলবেন না। তাতে আপনার শরীর নেতিবাচক উপায়ে প্রতিক্রিয়া জানাবে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:56 PM আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের 12:40 PM ফোর্বসের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় সবার ওপরে রোনালদো 12:16 PM সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব 11:55 AM ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 11:44 AM ভুয়া ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ 11:36 AM পাকিস্তানে নতুন দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ 11:12 AM গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের 6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা