• জাতীয়

    মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

      প্রতিনিধি 21 March 2026 , 4:22:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার ভারত মহাসাগরেও উত্তেজনা ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যৌথ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরান অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খবর দ্য গার্ডিয়ান

    প্রতিবেদন অনুযায়ী, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর একটি মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি প্রতিহত করা হয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।

    দিয়াগো গার্সিয়া দ্বীপটি বিষুবরেখার দক্ষিণে, ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও ওয়াইট হাউজ, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ।

    একই ধরনের তথ্য দিয়েছে সিএনএনও। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দূরবর্তী এই দ্বীপে হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত বহন করে। বিশেষ করে, এটি মার্কিন বিমানবাহিনীর ভারী বোমারু বিমানের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত।

    বিশ্লেষকদের মতে, প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে হামলার সক্ষমতা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। কারণ, এতদিন তেহরান দাবি করে এসেছে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত।

    গত মাসেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, দেশটি ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

    তবে সাম্প্রতিক এই হামলার দাবিগুলো সত্য হলে তা ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি—উভয় ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:30 AM শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ 5:03 PM তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার : প্রধানমন্ত্রী 4:49 PM গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ 4:22 PM এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড 2:55 PM আমিরাত-ইসরায়েল, গঠন করল যৌথ অস্ত্র তহবিল 1:37 PM ছিলেন অন্তঃসত্ত্বা, ১৭ দিনে ‘দোলা রে দোলা’ গানের শুটিং করেন মাধুরী 1:08 PM পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বার্তা 12:32 PM বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়; প্রধানমন্ত্রীর অভিনন্দন 12:10 PM ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল 11:52 AM দায়িত্ব পালনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী