• জাতীয়

    সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 18 March 2026 , 2:34:50 প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হবে। ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এ শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
    তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন।’

    ঈদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

    দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদ্‌যাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদ্‌যাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন। এর পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:34 PM সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী 12:42 PM নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী 12:36 PM ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি 12:14 PM জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান 12:05 PM ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা  11:38 AM বিয়ে নিয়ে মজা করে বিপাকে ভিকি 11:23 AM ফিনালিসিমা বাতিলের পর আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ গুয়াতেমালা 11:16 AM ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ 11:10 AM প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন যারা 11:06 AM আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী