• বাণিজ্য

    তেল-গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জাহাজ

      প্রতিনিধি 8 March 2026 , 12:42:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে তেল-গ্যাস আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক এমন সময়ে তেল-গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে তেল-গ্যাসবাহী জাহাজ।

    রোববার (৮ মার্চ) চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, কাতার থেকে এক লাখ ২৬ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

    সোমবার (৯ মার্চ) ‘লুসাইল’ ও বুধবার ‘আল গালায়েল’ এবং বৃহস্পতিবার লিবেথ্রা নামে আরও তিনটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে এই ৫টি জাহাজে এলএনজি রয়েছে প্রায় ৩ লাখ ২৯ হাজার টন।

    বিজ্ঞাপন

    এর আগে ২৬ ফেব্রুয়ারি ‘জি ওয়াইএমএম’ নামে এলপিজিবাহী (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) জাহাজ বন্দরে এসে ভিড়ে। ওই জাহাজে ছিল ১৯ হাজার ৩১৬ টন এলপিজি।

    বৃহস্পতিবার (৫ মার্চ) একটি জাহাজে বে ইয়াসু মনোইথিলিন গ্লাইকল নামের রাসায়নিক (এটি মূলত প্লাস্টিক বোতল এবং টেক্সটাইল শিল্পে ব্যবহৃত একটি রাসায়নিক) বন্দরে ভিড়েছে।

    বন্দর সূত্র জানায়, রোববার (৮ মার্চ) ‘সেভান’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে রয়েছে ২২ হাজার ১৭২ টন এলপিজি; যা ওমানের সোহার বন্দর থেকে আসছে।

    এ ছাড়া ‘লিব্রেথা’ নামের এলএনজিবাহী একটি জাহাজ হরমুজ প্রণালির ভেতরে রয়েছে। এটি প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী