• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ

      প্রতিনিধি 9 May 2026 , 5:23:14 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি না করেই ২৭ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করায় ওপরের তলা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে। এতে ভবনটি শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।

    জানা গেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের ২ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের লক্ষ্যে রাজবাড়ী জেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থবছরে মেসার্স রাজা এন্ড কোং ৭ লাখ টাকা, ২০১৯-২০ অর্থ বছরে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা ও ২০২১-২২ অর্থ বছরে মেসার্স জাহান ট্রেডার্সের অনুকূলে ১৫ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়।

    বিজ্ঞাপন

    সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলায় ওঠা-নামার কোনো ব্যবস্থা নেই। ফলে ভবনের অর্ধেক অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তীব্র সংকট থাকায় নিচতলায় একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে স্বাভাবিক পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে।

    শিক্ষার্থীরা জানায়, ভবন নির্মাণ করা হলেও সিঁড়ি না থাকায় তারা ক্লাস করতে পারছেন না। রুমের মধ্যে বাঁশের চাটাই দিয়ে বেড়া দিয়ে ক্লাস করতে হচ্ছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    ‎বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, জেলা পরিষদ থেকে ৩টি প্রকল্পের মাধ্যমে ভবন নির্মাণ করা হয়েছে। তবে ভবনের সিঁড়ি ছাড়াই কাজ করায় শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। ফলে এবারের সংস্কার কাজ থেকে সিঁড়ি নির্মাণ করা হবে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

    বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। দ্রুতই সিঁড়ির ব্যবস্থা করা হবে।

    ‎রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ 6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত