• আন্তর্জাতিক

    যেসব দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান

      প্রতিনিধি 7 March 2026 , 1:13:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

    গতকাল শনিবার (০৬ মার্চ) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    হায়দারি জানান, ওয়াশিংটন বা তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা নেই- এমন রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে পশ্চিমা দেশ ও তাদের সহযোগীদের জন্য এই রুটটি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বিজ্ঞাপন

    বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশই সম্পন্ন হয় পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি সচল রাখার প্রধান পথ হওয়ায় একে বিশ্ব অর্থনীতির ‘জ্বালানি প্রবেশদ্বার’ হিসেবে বিবেচনা করা হয়। এই পথ রুদ্ধ হলে পশ্চিমা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকেই এই রুটে চলাচলকারী জাহাজের ক্রুদের সতর্কবার্তা দিয়ে আসছিল আইআরজিসি। ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)-এর তথ্যমতে, গত এক সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:00 PM জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন 2:58 PM রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ জানাল বিসিবি 1:44 PM প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রল, সত্যটা জানালেন কেয়া পায়েল 1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম 12:28 PM কিশোর অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 12:19 PM প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 12:01 PM প্যারিসে বায়ার্নের দাপট নাকি পিএসজির প্রতিশোধ 11:44 AM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ 6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী