• জাতীয়

    প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা

      প্রতিনিধি 5 March 2026 , 5:11:53 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত থাকবেন: মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী; চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

    এর আগে, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যগণ, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধানগণ (যেমন: তিন বাহিনী প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন 6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ 6:02 PM উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর 5:42 PM বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল 5:34 PM কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 4:55 PM বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে: মুশতাক আহমেদ 4:44 PM আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4:36 PM শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ 4:20 PM জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল 4:04 PM চোটে এমবাপে, এল ক্লাসিকোর আগে দুশ্চিন্তায় ‍রিয়াল