• জাতীয়

    জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ

      প্রতিনিধি 27 February 2026 , 5:55:45 প্রিন্ট সংস্করণ

    জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞার সময়সহ ৪ মাস প্রতিজন জেলে ভিজিএফের চাল পাবে ১৬০ কেজি। তবে মৎস্য কর্মকর্তা বলেছেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন,পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। যারা আইন অমান্য করে নদীতে নামবে, তাদের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    জেলা মৎস্য অফিস ও জেলে সূত্রে জানায়, এই জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। এছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোষ্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।

    এদিকে চর আলেকজান্ডার থেকে রায়পুরের হাজীমারা পর্যন্ত ৩০টি মাছ ঘাট রয়েছে। এর পাশাপাশি নদী এলাকায় যেসব বরফ মিল রয়েছে সেগুলোও বন্ধ থাকবে। এই আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত 3:18 PM সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 3:12 PM পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত! 3:01 PM কমেছে লেবুসহ নিত্যপণ্যের দাম