• জাতীয়

    ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা

      প্রতিনিধি 19 February 2026 , 8:48:24 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ হাজার ৬৮ কোটি ২১ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৬২ টাকা হিসাবে)।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৬০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

    বিজ্ঞাপন

    এর আগে ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, পরের ২ দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

    গত বছরের ডিসেম্বরে দেশে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। তারও আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে দেশে এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:22 PM ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির 5:56 PM বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট 4:40 PM তীব্র গরমে হুমকির মুখে জনজীবন 4:30 PM হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে এফআইআর 2:40 PM জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ 2:09 PM প্রীতি ম্যাচে নেদারল্যান্ডকে হারালো আলজেরিয়া 1:57 PM শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন 1:39 PM যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 1:28 PM যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ঝিনাইদহের হাবিবুর রহমান হাবিব 12:53 PM স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস