• জাতীয়

    আজ সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রীর

      প্রতিনিধি 18 February 2026 , 11:34:55 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।জাতীয় খবর

    বুধবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে।

    বিজ্ঞাপন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।

    এরপর দেশ পরিচালনার প্রথম দিন সচিবালয়ে প্রথম অফিস করবেন তারেক রহমান। সেখানে জোহরের নামাজ এবং মধ্যাহ্নভোজের পর বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। এরপর বেলা ৪টায় সচিবদের সঙ্গে সভায় দিকনির্দেশনামূলক বক্তৃতা দিবেন তিনি।

    নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:34 AM আজ সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রীর 11:31 AM প্রধানমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় 10:44 PM সৌদিতে বুধবার থেকে রোজা শুরু 10:40 PM প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ 9:17 PM মাঠ থেকে মন্ত্রিসভায়: ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আমিনুল হক 8:54 PM মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ 8:35 PM বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান 8:29 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ 7:52 PM স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী 7:41 PM নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি, বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা