• লাইফস্টাইল

    ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত

      প্রতিনিধি 16 February 2026 , 4:01:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইফতারে ভাজা পোড়ার সাথে সবাই শরবত খেতে পছন্দ করেন। কিন্তু বিভিন্ন শরবতের রেসিপি না জানার কারণে প্রায় সব দিন একই শরবত দিয়ে ইফতার করতে হয়। তবে শরবত তৈরির আপনাদের জন্য রয়েছে ৮ ধরনের শরবতের রেসিপি।

    ১) লেবুর শরবত:


    ইফতারে অনেক আইটেম থাকলেও শরবত না থাকলে পূর্ণতা পায় না আয়োজন। এক কথায় কোনো না কোনো পদের শরবত না হলে চলেই না। কারণ সারা দিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর প্রাণভরে শরবত খেতে মন চায়। ইফতারে অন্যান্য শরবতের চেয়েও লেবুর শরবত খাওয়ার প্রচলন বেশি। 

    উপকরণ : লেবুর রস আধা কাপ, চিনি আধা কাপ, পানি চার কাপ ও লবণ এক চিমটি।

    প্রস্তুত প্রণালি : পানির সাথে লেবুর রস, চিনি ও লবন মিশিয়ে ছেঁকে নিবেন। এরপর গ্লাসে লেবুর শরবত ঢেলে তা পরিবেশন করুন।

    ২) পুদিনা লেবুর শরবত:


    উপকরণ: মিডিয়াম লেবু ১টি, পুদিনা পাতা ৩ টেবিল চামচ, লবণ ১ চিমটি, চিনি ৪টেবিল চামচ ( মিষ্টি পছন্দ মত), ঠাণ্ডা পানি দুই গ্লাস, বরফ কিউব (ইচ্ছা মত)।

    যেভাবে করতে হবে:
    প্রথমে পুদিনা পাতা পরিস্কার করে পানিতে ধুয়ে নিন । লেবু কেটে রস করে নিন । এখন ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ নিয়ে ব্লেন্ড করুন। ব্যাস এখন ছেকেঁ নিন।

    ৩) তরমুজের শরবত:


    উপকরণ : তরমুজ টুকরা দুই কাপ, আদা কুচি এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, পুদিনা পাতা ৪-৫টি, চিনি পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি এক কাপ।

    প্রস্তুত প্রণালি : সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন। ছেঁকে শরবতটি ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে গার্নিস করে পরিবেশন করুন।

    ৪) কমলার শরবত:


    উপকরণ : পাঁচটি কমলা, টেবিল চামচ চিনি, ১২০ মিলি পানি।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালি : প্রথমে কমলাগুলো ধুয়ে ছিলে নিন। ব্লেন্ডারে চিনি, পানি ও কমলার কোয়াগুলো ব্লেন্ড করে নিন। এরপর একটি ছাকনি দিয়ে ছেঁকে গ্লাসে করে পরিবেশন করুন।

    ৫) আনারসের শরবত:


    উপকরণ : আনারস কুচি দুই কাপ, পুদিনা কুচি এক টেবিল চামচ, লেবুর রস এক চা চামচ, বিট লবণ আধা চা চামচ, চিনি এক টেবিল চামচ, লবণ স্বাদমতো।

    প্রস্তুত প্রণালি : সব উপকরণ ব্লেন্ড করে নিন। ছাকনি দিয়ে ছেঁকে শরবত এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

    ৬) শসার শরবত:


    উপকরণ : কাঁচা আমের টুকরা এক কাপ, শসা টুকরা এক কাপ, ধনে পাতা পেস্ট এক চা চামচ, পুদিনা পাতা পেস্ট এক চা চামচ, লেবুর রস এক টেবিল চামচ, চিনি আধা কাপ, লবণ এক চা চামচ, বিট লবণ এক চা চামচ, টালা জিরা গুঁড়া দুই চা চামচ।

    প্রস্তুত প্রণালি : সব উপকরণ ব্লেন্ড করুন। এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

    ৭) গাজরের শরবত


    উপকরণ : গাজরের রস ৩০০ মিলি, বাসিল-২ গ্রাম, আদা- ৩ গ্রাম, লেবুর রস, লবণ ও বরফ।

    প্রস্তুত প্রণালি : বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করুন। এবার গ্লাসে অল্প বরফ দিন। মিশ্রণ ঢেলে পরিবেশন করুন। তবে এই মিশ্রণ বেশিক্ষণ ফেলে রাখবেন না।

    ৮) ডাবের শরবত


    যা লাগবে : ডাবের পানি এক গ্লাস, নরম ডাবের শাঁস পরিমাণমতো, চিনি দুই চা চামচ (ইচ্ছা), বরফ কুচি।

    যেভাবে করবেন : ডাবের শাঁস লম্বা করে কেটে নিন। চিনি মিশিয়ে দিন। ডাবের স্বাভাবিক স্বাদ পেতে হলে কিছুই মিশানোর প্রয়োজন নেই। গ্লাসে নারকেলের শাঁস রেখে পানি ঢেলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন, মজাদার ও স্বাস্থ্যসম্মত ডাবের পানীয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:25 PM টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের 6:43 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ 6:08 PM আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার 6:01 PM বাঙ্গি খাওয়ার কি উপকারিতা জেনেন 5:36 PM চাকরি দিচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 4:57 PM এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা 4:30 PM রাজধানীতে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার 3:59 PM রাজধানীতে বিক্ষোভের ডাক দিলো জামায়াত নেতৃত্বাধীন ১১ দল 3:30 PM একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা 3:16 PM প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ