• লাইফস্টাইল

    লিভার ভালো রাখতে-উপকারি যেসব ফল

      প্রতিনিধি 6 November 2025 , 8:28:18 প্রিন্ট সংস্করণ

    লিভার (যকৃৎ) শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লিভার (যকৃৎ) শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শরীরের বিপাক, প্রোটিন তৈরি, বিষাক্ত পদার্থ দূর করা, হজম এবং ভিটামিন জমা করার মতো জরুরি কাজ এটি করে থাকে। লিভারের সমস্যা হলে মানুষের মৃত্যুও হতে পারে। তবে, সঠিক খাবার গ্রহণ করলে লিভারকে সুস্থ রাখা সম্ভব।

    ফ্লোরিডার একজন চিকিৎসক বলেছেন-লিভার সুস্থ রাখার জন্য ফলই সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। তিনি সমাজমাধ্যমে এমন কিছু ফলের কথা বলেছেন, যা প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকবে। চলুন জেনে নেয়া যাক ফলগুলো কি-

    বিজ্ঞাপন

    তরমুজ এবং লেবুর রস: তরমুজ এবং সামান্য পাতিলেবুর রস একসঙ্গে খেতে বলেছেন চিকিৎসক। তরমুজে থাকে সিট্রুলাইন যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়ক। পাতিলেবুতে থাকে ভিটামিন সি। দু’টি একসঙ্গে খেলে লিভারে রক্ত সঞ্চালন ভাল হয়।

    বেদানা, বিট এবং বেরি: ভিটামিন এবং খনিজে পূর্ণ বেদানা লিভারের পক্ষে খুবই উপকারী। এতে রয়েছে পলিফেনলসের মতো যৌগ। গবেষণায় উঠে এসেছে বেদানায় থাকা পলিফেনলসের মতো উপাদান লিভারের প্রদাহ কমায়। এছাড়াও বিট এবং বেরি জাতীয় ফলও লিভারের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর। তবে মনে রাখতে হবে, ফল উপকারী হলেও তা অতিরিক্ত খাওয়া ঠিক নয়।

    আপেল এবং দারচিনি: আপেলের ওপর দারচিনির গুঁড়ো ছিটিয়ে খেলে লিভার ভালো থাকে। আপেলে থাকা ফাইবার ও অন্যান্য উপাদান লিভারকে সুস্থ রাখে। অন্যদিকে, দারচিনি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং চর্বির পরিমাণ ঠিক রেখে-ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯