• রাজনীতি

    ২৩ হাজার ভোটে জয়ী রুমিন ফারহানা

      প্রতিনিধি 13 February 2026 , 2:19:26 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ৭০ হাজার ৯০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৪৬ হাজার ৯৩৭ ভোট।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রাপ্ত ফলাফলে দেখা যায়, রুমিন ফারহানা তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩ হাজার ৯৬৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।
    ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় মিছিল ও উল্লাস করতে দেখা যায় নেতাকর্মীদের।

    বিজ্ঞাপন

    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। কিছু কেন্দ্রে সাময়িক উত্তেজনার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

    বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যম কর্মীদের বলেন, এই বিজয় সরাইলবাসীর। আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

    অপরদিকে পরাজিত প্রার্থী জুনায়েদ আল হাবিব ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়ে বলেন, জনগণের রায়কে সম্মান জানাই। ভবিষ্যতেও জনগণের পাশে থাকব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ 5:33 PM উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা 5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে 3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি 1:59 PM জেমস রদ্রিগেজের ওপর তথ্যচিত্র প্রকাশ করবে নেটফ্লিক্স 1:26 PM রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি 12:38 PM টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ