• অর্থনীতি

    সুদের হার ঠিক রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি

      প্রতিনিধি 9 February 2026 , 1:29:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল মাথায় রেখে আগের ধারা অনুসরণ করে বছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার আগের মতোই ১০ শতাংশে রাখা হয়েছে।

    মূল্যস্ফীতি কমে কাঙ্ক্ষিত মাত্রায় না আসা পর্যন্ত নীতি সুদহার কমানো হবে না এমন ইঙ্গিত আগে থেকেই ছিল। সর্বশেষ জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে, যা ডিসেম্বরের ৮ দশমিক ২৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি।

    জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বাজার পরিস্থিতি এবং রোজার কারণে মার্চ মাসেও মূল্যস্ফীতি কমার সম্ভাবনা কম বলে অর্থনীতিবিদরা মনে করছেন। কেন্দ্রীয় ব্যাংক মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

    সোমবার কেন্দ্রীয় ব্যাংকে জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা ছাড়া বাকি সূচকগুলোতে মুদ্রানীতি সফল হয়েছে। আমরা খুব ভালো করেছি, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছি। আমরা আশাবাদী, এটাও কমবে। অর্থনীতির পূর্বাভাস অনুযায়ী সামনের দিনগুলোতে আরও ভালো হবে, তাই মূল্যস্ফীতিও কমবে।”

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, “একটা টার্গেট পূর্ণ হয়নি দেখে গুলি ছোড়া ঠিক হবে না। তাই এই মুহূর্তে নীতি সুদহার কমাব না।” রিজার্ভের অবস্থান ভালো থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা পাচ্ছে, এবং রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ছে।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও সুদহার কমানোর আগে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার শর্ত দিয়েছে। নতুন মুদ্রানীতিতে এসএলফ রেট ১১.৫ শতাংশে রাখা হয়েছে, এসডিএফ হার ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

    বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮.৫ শতাংশ, যা পূর্বের ৭.২ শতাংশের তুলনায় বেশি। ২০২৪ সালের শেষ দিক থেকে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতিতে রয়েছে। নীতিসুদহার বৃদ্ধি, রিজার্ভ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির মাধ্যমে টাকার মান স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকা না থাকায় ২০২২ সালের সেপ্টেম্বরে ৯.৫২ শতাংশে ওঠে, ২০২৪ সালের জুলাইয়ে ১১.৬৬ শতাংশে পৌঁছায়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সংকোচনমূলক নীতিমালায় মূল্যস্ফীতি কমতে শুরু করে এবং ২০২৫ সালের অক্টোবর মাসে ৮.১৭ শতাংশে নেমে আসে। তবে জানুয়ারিতে তা পুনরায় বেড়ে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:29 PM সুদের হার ঠিক রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি 1:19 PM প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ 1:05 PM ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ জালিয়াতির জন্য এমন সিদ্ধান্ত: হাসনাত 12:43 PM চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ 12:33 PM রাজধানীর ৭ কলেজকে একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি 12:04 PM থাইল্যান্ডে বিশাল জয় আনুতিনের, ‘হ্যাঁ’ ভোটের জয় 11:41 AM বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান 11:25 AM সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান 11:09 AM নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ 11:00 AM পরীমনিকে মুঠোফোনে হত্যার হুমকি