• জাতীয়

    রাজধানীতে ঢাকা-১৬সহ দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

      প্রতিনিধি 7 February 2026 , 6:28:52 প্রিন্ট সংস্করণ

    সেনাবাহিনীর প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে দুটি অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন, সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

    বিজ্ঞাপন

    নির্বাচনী এলাকার তথ্য জানিয়ে মিরপুর ক্যাম্প কমান্ডার বলেন, ৩টি ক্যাটাগরিতে ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী, ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

    ফুয়াদ মাসরুর বলেন, ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    তিনি বলেন, নির্বাচনকালীন যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ পরিবেশন না হয়। এ ছাড়া সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। অপরদিকে, কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:28 PM রাজধানীতে ঢাকা-১৬সহ দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী 6:00 PM বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: পর্যবেক্ষক মিশন প্রধান 5:47 PM যেভাবে ভোটাররা দ্রুত নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন 5:39 PM বি১/বি২ ভিসা নিয়ে নতুন বার্তা ঢাকার মা‌র্কিন দূতাবাসের 5:31 PM ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের 5:17 PM সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে পাসপোর্ট 4:59 PM তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান 4:41 PM যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি: অন্তর্বর্তী সরকার 4:35 PM গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব 4:14 PM রোববার থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট